Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণফোন ও প্রোটন নিয়ে এলো সাশ্রয়ী ফোরজি ক্লাউড ফোন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৯

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন, প্রোটনের সহযোগিতায় উন্মোচন করেছে জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোন। এই ফোনের মাধ্যমে কোটি মানুষের জন্য ফোরজি ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলবে। সাশ্রয়ী প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোনটি আরও বেশি মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সংযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে।

সম্প্রতি জিপি হাউসে আয়োজিত কো-ব্র্যান্ডেড এ ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এ সময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের সর্বনিম্ন মূল্যের ফোরজি ক্লাউড ফোন হিসেবে ১,৮৯৯ টাকা মূল্যে বাজারে আসা প্রোটন জেট ফোরজি ফোনে রয়েছে বিল্ট-ইন মাইজিপি অ্যাপ। এ ছাড়া ক্লাউডচ্যাট অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইস ব্যবহারকারীদের সঙ্গে ভিডিও কলিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ব্যবহার বান্ধব ও সহজলভ্যতার কথা বিবেচনায় রেখে তৈরি এই ডিভাইসটি ইন্টারনেট ব্রাউজ করা, প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকা এবং সহজে প্রয়োজনীয় ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করবে।

প্রোটন জেট ফোরজি কিনলে গ্রামীণফোনের প্রত্যেক গ্রাহক পাবেন এককালীন ১ জিবি ফ্রি ইন্টারনেট (৭ দিনের মেয়াদ সহ)। এ ছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় ৭ দিনের জন্য ২ জিবি ইন্টারনেট কিনতে পারবেন গ্রাহকরা। ইউএসএসডি কোড *১২১*১২৬০# ডায়াল করে বিশেষ ডেটা প্যাকগুলো গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আধুনিকায়ন হচ্ছে জবি টিএসসি
১৬ এপ্রিল ২০২৬ ১৪:৩৯

আরো

সম্পর্কিত খবর