Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ন্যাপড্রাগন প্রসেসরে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ০৯:৩৫

ছবি: সংগৃহীত

ঢাকা: ইনফিনিক্স দেশের স্মার্টফোন বাজারে উন্মোচন করেছে নতুন নোট ৬০ সিরিজ এর দুটি মডেল- নোট ৬০ প্রো এবং নোট ৬০। নতুন এই সিরিজে প্রথমবারের মতো শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত হয়েছে, পাশাপাশি রয়েছে উন্নত ডিজাইন ও আধুনিক ডিসপ্লে প্রযুক্তি।

‎বুধবার ১১ মার্চ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইনফিনিক্স নোট ৬০ সিরিজের ৬০ প্রো মডেলে প্রথমবারের মতো কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্ল্যাটফর্ম এবং সর্বোচ্চ ২ দশমিক ৭ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। এই প্রসেসর মসৃণ মাল্টিটাস্কিং, উন্নত গেমিং পারফরম্যান্স এবং কার্যকর শক্তি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়তা করে।

বিজ্ঞাপন

‎নোট ৬০ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর, যার গতি সর্বোচ্চ ২ দশমিক ৬ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে। এটি দৈনন্দিন ব্যবহার, ব্রাউজিং, ভিডিও দেখা এবং যোগাযোগের জন্য স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম।

‎নোট ৬০ সিরিজে রয়েছে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি। এই ভেপার চেম্বারভিত্তিক কুলিং ব্যবস্থা গেমিং বা ভারী ব্যবহারের সময় তাপ দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করে। এতে রয়েছে অ্যাক্টিভ হ্যালো লাইট নামের একটি আলোকভিত্তিক নকশা, যা ফোনটিকে আলাদা পরিচিতি দেয়। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং আইপি৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধা যুক্ত হওয়ায় ফোনটি টেকসই ব্যবহারের জন্য উপযোগী।

‎নোট ৬০ সিরিজে রয়েছে ১.৫ কে অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। সর্বোচ্চ ৪৫০০ নিট উজ্জ্বলতা থাকায় উজ্জ্বল আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। হার্ডওয়্যার পর্যায়ের কম নীল আলো প্রযুক্তি চোখের চাপ কমাতে সহায়তা করে। এতে প্রথমবারের মতো অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে।

‎রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। নোট ৬০ প্রো মডেলে রয়েছে ৯০ ওয়াট দ্রুত চার্জিং, এ ছাড়া উভয় মডেলেই রয়েছে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। ব্যাটারির দীর্ঘমেয়াদি সক্ষমতা ধরে রাখতে এতে যুক্ত করেছে ব্যাটারি সেলফ হিলিং প্রযুক্তি, যা বহুবার চার্জ দেয়ার পরও ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। এর মাধ্যমে ব্যাটারির স্থায়িত্ব প্রায় ছয় বছর পর্যন্ত বজায় থাকতে পারে।

‎ফটোগ্রাফির জন্য নোট ৬০ সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা; রয়েছে এইচডিআর ছবি, লাইভ ছবি তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি উন্নয়ন প্রযুক্তি। পাশাপাশি ওআইএস সহায়তায় স্থিতিশীল ফোরকে ভিডিও করা যায়।

‎ইনফিনিক্স নোট ৬০ প্রো মডেলের মূল্য ৪৯ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ডিপ ওশান ব্লু এবং সোলার অরেঞ্জ রঙে। নোট ৬০ মডেলের মূল্য ৪৪ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ফিজ ব্লু এবং মিডনাইট ব্ল্যাক রঙে।

‎ ‎সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর