Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অল্প লেবুতেই বেশি শরবত বানানোর ‘নো-ওয়েস্ট’ সিক্রেট রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
১১ এপ্রিল ২০২৬ ১৯:১৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা লেমোনেড বা লেবুর শরবত নিমিষেই প্রাণ জুড়িয়ে দেয়। আসুন জেনে নেই খুব অল্প লেবু ব্যবহার করেই আপনি তৈরি করতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর লেমোনেড। এই ‘শর্টকাট নো-ওয়েস্ট’ রেসিপি অনুসরণ করলে লেবুর অপচয়ও হবে না, আবার পুষ্টিও মিলবে ষোলো আনা।

এই রেসিপির বিশেষত্ব হলো এর ‘সিক্রেট উপাদান’, যেখানে কোনো কিছুর খোসা ফেলা হয় না। ফলে এটি যেমন সাশ্রয়ী, তেমনি বানাতেও লাগে খুব কম সময়।

প্রয়োজনীয় উপকরণ:

মাঝারি শসা: ২টি
লেবুর রস: মাত্র ২ টেবিল চামচ (একটি মাঝারি লেবুর রসই যথেষ্ট)
চিয়া সিড: ২ টেবিল চামচ
চিনি বা মধু: স্বাদমতো
বিট লবণ: আধা চা-চামচ
বরফ কুচি: প্রয়োজনমতো

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালি:

চিয়া সিড প্রস্তুতি: প্রথমে চিয়া সিড পর্যাপ্ত পানিতে অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এটি আপনার শরবতের পুষ্টিগুণ বহুগুণ বাড়িয়ে দেবে।

শসার কারসাজি: শসা ভালো করে ধুয়ে নিন। এবার খোসা না ছাড়িয়েই ছোট ছোট টুকরো করে কেটে নিন। মনে রাখবেন, খোসাসহ ব্লেন্ড করলে শরবতের পরিমাণ যেমন বাড়বে, তেমনি এর ন্যাচারাল রঙ ও ফাইবার অক্ষুণ্ণ থাকবে।

ব্লেন্ড করা: একটি ব্লেন্ডার জারে টুকরো করা শসা, বিট লবণ এবং স্বাদমতো চিনি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিন।

মিশ্রণ তৈরি: ব্লেন্ড করা মিশ্রণটি একটি বড় পাত্রে ঢালুন। এবার এতে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড এবং লেবুর রসটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। শসার রসের কারণে খুব সামান্য লেবুতেই কড়া স্বাদ পাওয়া যাবে।

পরিবেশন: গ্লাসে কয়েক টুকরো বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই স্বাস্থ্যকর ‘নো-ওয়েস্ট’ লেমোনেড।

কেন এই শরবত সেরা?

এই পানীয়তে শসা ব্যবহারের ফলে লেবুর ওপর চাপ কমে এবং শরবতের ঘনত্ব ও পরিমাণ বাড়ে। এছাড়া চিয়া সিড আর শসার খোসা হজমে সহায়তা করার পাশাপাশি শরীরকে দীর্ঘক্ষণ হাইড্রেটেড রাখতে সাহায্য করে।