Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে নতুন আক্রান্ত ২০০

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ২০:০২

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই সময়ে ডেঙ্গুতে আরও ২০০ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২০০ জনের মধ্যে বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯ জন, খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন রোগী রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ২২ হাজার ৪৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬১৫ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ হাজার ৭৬৩ জন।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর