Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৭:৫৭

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আরও ১৯৫ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১৯৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৪ জন, খুলনা বিভাগে ১০ জন এবং রংপুর বিভাগে ১২ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১৭ হাজার ৪০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ২৮১ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৬৯ জন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর