Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাত বাড়িয়ে দিই... / শিশু শাবানার চিকিৎসায় পাশে দাঁড়াই

সারাবাংলা ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৬

শিশু শাবানার মুখের রক্তনালীর টিউমার।

ছোট্ট মেয়ে শাবানা মুখের রক্তনালীর টিউমারে আক্রান্ত। এই বয়সে যেখানে তার হাসি-খেলায় মেতে থাকার কথা, সেখানে তাকে লড়তে হচ্ছে কঠিন এক অসুখের সঙ্গে।

শাবানার বাবা শাহেদ মল্লিক পেশায় অটোরিকশাচালক ছিলেন। বর্তমানে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে।

শাবানার মা নাজমা খাতুন গৃহকর্মী হিসেবে কাজ করে সংসার চালানোর চেষ্টা করছেন। চার সদস্যের এই পরিবারের মাসিক আয় মাত্র ৬,০০০ টাকা। এই সামান্য আয়ে সংসারের খরচ চালানোই যেখানে কঠিন, সেখানে শিশুটির চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব।

বিজ্ঞাপন

বর্তমানে পরিবারটি গেন্ডারিয়ার কেরানীগঞ্জ পার্ক এলাকায় বসবাস করছে।

শিশুটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের সহযোগিতা কামনা করেছে পরিবারটি। আপনার সামান্য সহযোগিতাও এই অসহায় পরিবারের জন্য বড়ো আশার কারণ হতে পারে।

শিশু শাবানার চিকিৎসায় সহায়তা করতে আগ্রহী ব্যক্তিরা পরিবারের নির্ধারিত নগদ নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারেন।

নগদ অ্যাকাউন্ট নম্বর ০১৯৮৪-২৯৭০৪০।

উল্লেখ্য, পরিবারটির বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট নেই।

শাবানার পরিবার আশা করছে, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষ এবং বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান এগিয়ে এলে তার চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে।

আসুন, আমরা সবাই মিলে ছোট্ট শাবানার চিকিৎসার পথটা একটু সহজ করে দিই। মানুষ মানুষের জন্য; আজ আপনার একটু সহায়তাই পারে একটি শিশুর মুখে আবার হাসি ফিরিয়ে আনতে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর