Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২০

ডেঙ্গু। প্রতীকী ছবি।

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে ১ হাজার ৩১৪ জন নতুন আক্রান্ত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৩১৪ জনের মধ্যে রয়েছে বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৪৩ হাজার ৯০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ হাজার ৭৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪০ হাজার ৭০৯ জন।

 

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর