Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১৭:২৭

ফাইল ছবি।

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দু্ইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫২ জন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে দু্ইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৫২ জনের মধ্যে বরিশাল বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগে ৫২৩ জন, খুলনা বিভাগে ১২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, রংপুর বিভাগে ৫৫ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫২৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন। বর্তমানে ৪ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর