Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কু‌য়েতের বাংলাদেশিদের জন্য সৌদি এন্ট্রি পারমিট আর থাকছে না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১২:১০ | আপডেট: ১ মে ২০২৬ ১৩:৩৫

ছবি: সংগৃহীত।

কুয়েতের আকাশপথ পুনরায় খুলে দেওয়ায় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য চালু করা এন্ট্রি পারমিট কার্যক্রম বন্ধ করা হয়েছে।

শুক্রবার (১ মে) থেকে কুয়েত প্রবাসীদের জন্য সৌদির এই বিশেষ এন্ট্রি পারমিট আর থাকছে না।

মূলত সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এই বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বলে জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দূতাবাস।

এতে উল্লেখ করা হয়, কুয়েতের বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থাসংক্রান্ত কার্যক্রম এখন থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কুয়েতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিকের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুয়েত সরকার দেশটির আকাশপথ পুনরায় উন্মুক্ত করেছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইন্স সরাসরি কুয়েত থেকে বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা কার্যক্রম শুরু করেছে।

এমন অবস্থায় বর্তমানে কুয়েত থেকে সরাসরি ফ্লাইটে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে। ১ মে থেকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি আরব হয়ে যাতায়াতের জন্য সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর