ভিডিও এডিটর নিয়োগ দিচ্ছে ‘সারাবাংলা’
৭ জানুয়ারি ২০২৬ ১৫:৩৪
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘সারাবাংলা ডটনেট’ ও ‘দৈনিক সারাবাংলা’ ভিডিও এডিটর পদে জনবল নিয়োগ দিচ্ছে।
দায়িত্ব
- ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য সংবাদভিত্তিক ভিডিও (যেমন: ব্রেকিং নিউজ, ইনফোগ্রাফিক ভিডিও, নিউজ রিলস) এডিট করা।
- সোশ্যাল মিডিয়ায় ও ওয়েব প্লাটফর্মে লাইভ স্ট্রিমিং সমন্বয় করা।
- ভিডিওর মূল বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক ফুটেজ, সাবটাইটেল ও মোশন গ্রাফিক্স যোগ করা।
- খবরের গুরুত্ব বুঝে দ্রুততম সময়ের মধ্যে (On-demand) কন্টেন্ট ডেলিভারি দেওয়া।
যোগ্যতা ও দক্ষতা
- ন্যূনতম স্নাতক (বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
- Adobe Premiere Pro এবং After Effects অথবা এ ধরনের এডিটিং সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে।
- StreamYard বা এ ধরণের স্ট্রিমিং সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
- অন্তত ১-২ বছরের পেশাদার ভিডিও এডিটিংয়ের অভিজ্ঞতা (সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
- চমৎকার বাংলা টাইপোগ্রাফি ও গ্রাফিক্স তৈরির সক্ষমতা।
- সংবাদ ও সংবাদবিষয়ক কন্টেন্ট বোঝার সক্ষমতা থাকতে হবে।
- বর্তমান সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং অডিয়েন্সের পছন্দ সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকা।
- নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে কাজ করার মানসিকতা।
পদের সংখ্যা: একটি (১)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬