Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপণন বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দিচ্ছে সারাবাংলা

৯ আগস্ট ২০২৫ ১৬:৫০

দায়িত্ব ও কর্তব্য

  • প্রতিষ্ঠানের রাজস্ব বৃদ্ধি ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সহায়তা করা।
  • নতুন বিজ্ঞাপনদাতা ও ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং বিদ্যমান সম্পর্ক বজায় রাখা।
  • বিজ্ঞাপন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন।
  • ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড বিজ্ঞাপন প্যাকেজ তৈরি।
  • লক্ষ্যমাত্রা অর্জন এবং মাসিক/ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন (BBA/MBA) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর।
  • বিজনেস ডেভেলপমেন্ট বা মার্কেটিংয়ে ন্যূনতম ৩-৫ বছরের অভিজ্ঞতা। অনলাইন মিডিয়া বা নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে।
  • জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাড ম্যানেজার, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স টুল, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বিশেষ দক্ষতা অপরিহার্য।

যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা

  • লক্ষ্য পূরণে দৃঢ় সংকল্প এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা।
  • টিম প্লেয়ার হিসেবে কাজ করার মানসিকতা।

আমরা যা অফার করি

  • প্রতিযোগিতামূলক বেতন এবং আকর্ষণীয় ইনসেনটিভ প্যাকেজ।
  • গতিশীল ও বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ।

বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ আগষ্ট ২০২৫

আবেদন করুন

বিজ্ঞাপন

আরো