ঢাকা: অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, সিআইডি, ঢাকায় ৩ পদে মোট ১৮ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৮ নভেম্বর পর্যন্ত।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
বিভাগ: অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, সিআইডি, ঢাকা
পদসংখ্যা: ১৮
ক্যাটাগরি: ৩
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩২ বছর, ১ অক্টোবর ২০২৬ তারিখে
চাকরির ধরন: সরকারি, স্থায়ী
বেতন-ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি-
১-২ নং পদের জন্য ১১২ টাকা।
৩ নং পদের জন্য ৫৬ টাকা।
নির্দেশনা-
আবেদন ফি অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের সময়সীমা: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।