ঢাকা: ক্রেডিট অফিসার (সিএমএফপি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিতাস এনজিও। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: কারিতাস সিলেট অঞ্চল
পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, স্নাতকদের অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা: মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২২-৩৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ২০,০০০ (শিক্ষানবীশকালে)
অন্যান্য সুবিধা: চাকরি স্থায়ী হলে পিএফ, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স স্কীম, হেলথ কেয়ার স্কীম ও বছরে দুটি উৎসব ভাতা, চাকরি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তি সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
কর্মস্থল: হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://bdjobs.com/h/details/1551293?ln=1 এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।