Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লী বিকাশ কেন্দ্রে কাজের সুযোগ

সারাবাংলা ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬ ১২:৫৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ১২:৫৯

ঢাকা: সহকারী পরিচালক অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ও পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম ওডি ও পিএমএস পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্রে (পিবিকে)।

প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)

পদের নাম: সহকারী পরিচালক অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ও পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: পূর্ণকালীন

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম), ব্যবসায় প্রশাসন (এমবিএ), অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বিজ্ঞাপন

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপনা পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান (এমএফআই), এনজিও, ব্যাংক অথবা একাধিক শাখাবিশিষ্ট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

পদের দায়িত্ব: নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধি, জনবল পরিকল্পনা, কর্মী ধরে রাখার কৌশল এবং এইচআরএমএস/এইচআরআইএস ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করবেন। এ ছাড়া প্রতিষ্ঠানের কৌশলগত ও পরিচালন লক্ষ্যমাত্রাকে সুস্পষ্ট কেপিআইতে রূপান্তর, বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন পরিচালনা, শাখা ও পোর্টফোলিও সম্প্রসারণের জন্য জনবলের চাহিদা নির্ধারণ এবং তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবেন।

প্রার্থীর পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (পিএমএস) ও কেপিআই কাঠামো তৈরি এবং বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি জনবলের চাহিদা নিরূপণ, কর্মী ধরে রাখার কৌশল তৈরি, কর্মীদের চাকরি ছাড়ার প্রবণতা বিশ্লেষণ এবং এইচআরএমএস/এইচআরআইএস প্ল্যাটফর্ম পরিচালনায় সক্ষমতা থাকতে হবে। অ্যাডভান্সড এমএস এক্সেল, ডেটা রিপোর্টিং ও ভিজ্যুয়ালাইজেশন টুলস ব্যবহারে পারদর্শিতা এবং প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয়ের দক্ষতাও প্রয়োজন।

কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়। প্রয়োজনে আঞ্চলিক ও শাখা কার্যালয়ে নিয়মিত মাঠ পর্যায়ের পরিদর্শন করতে হবে।

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা: ৬ মাসের শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে সংস্থার প্রচলিত বিধি অনুযায়ী বেতনস্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন ও কর্মী কল্যাণ তহবিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও লিখিত আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠাতে হবে প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬ ঠিকানায়। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করে ই-মেইলেও আবেদন করা যাবে। ই-মেইলের বিষয় (সাবজেক্ট) লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।

ই-মেইল: pbkhrd\@gmail.com

আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় বিস্তারিত জানতে পারবেন;

আবেদন শেষ: ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর