ঢাকা: এমএমএস প্রজেক্ট বিভাগ প্রোগ্রাম অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)
পদের নাম: প্রোগ্রাম অফিসার
বিভাগ: এমএমএস প্রজেক্ট
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগ দক্ষতা। এমএস অফিস (MS Office) অ্যাপ্লিকেশন স্যুট সম্পর্কে ভালো জ্ঞান। অবশ্যই মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।