Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ২ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা যুবদলের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১৩:০১

ঢাকা: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী ২৯ ও ৩০ নভেম্বর সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর ২০২৬, রোববার ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে। একই দিনে দেশব্যাপী জেলা ও মহানগর যুবদলও নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল পালন করবে।পরদিন ৩০ নভেম্বর ২০২৬, সোমবার উপজেলা, থানা ও পৌর যুবদল স্ব স্ব ইউনিটে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে।

বিজ্ঞাপন

ঘোষিত এই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা প্রদান করেছেন।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর