Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোদে কালো হওয়া ত্বককে বিদায় জানান

লাইফস্টাইল ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬ ১৬:১৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৬:২০

প্রচণ্ড গরম আর ভ্যাপসা ঘামে ত্বকের বারোটা বেজে যাওয়া স্বাভাবিক। রোদে পোড়া কালচে ছোপ কিংবা ঘামাচি ও র‍্যাশের সমস্যায় ভোগেন অনেকেই। কেবল ওপর থেকে ক্রিম মাখলেই এই সমস্যার সমাধান হয় না, ত্বক উজ্জ্বল রাখতে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা জরুরি। এজন্য প্রতিদিনের তালিকায় যুক্ত করতে পারেন প্রাকৃতিক উপাদানে তৈরি একটি বিশেষ ডিটক্স ড্রিংক।

যা যা লাগবে

প্রাকৃতিক এসব ভেষজ উপাদান আমাদের রান্নাঘরেই থাকে …

জিরা: আধা চা চামচ

ধনিয়া: আধা চা চামচ

মৌরি: আধা চা চামচ

আদা কুচি: সামান্য পরিমাণ

হলুদ গুঁড়া: এক চিমটি

পানি: ২ কাপ

পাতিলেবুর রস: কয়েক ফোঁটা

প্রস্তুত প্রণালি

একটি পাত্রে দুই কাপ পানি নিন।

বিজ্ঞাপন

পানিতে জিরা, ধনিয়া, মৌরি, আদা কুচি ও এক চিমটি হলুদ দিয়ে দিন।

মাঝারি আঁচে মিশ্রণটি ৫ থেকে ৭ মিনিট ভালো করে ফুটিয়ে নিন, যাতে সব উপাদানের নির্যাস পানিতে মিশে যায়।

এবার একটি ছাঁকনি দিয়ে পানি ছেঁকে নিয়ে হালকা ঠান্ডা হতে দিন।

সবশেষে ৩-৪ ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। খুব বেশি গরম নয়, বরং কুসুম গরম অবস্থায় এটি পান করুন।

এই পানীয়র জাদুকরী উপকারিতা

টক্সিন মুক্ত শরীর: এই পানীয় শরীরের ভেতরের দূষিত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে, যার ফলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়।

ব্রণ থেকে মুক্তি: নিয়মিত পানে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং ব্রণের উপদ্রব অনেকটাই কমে আসে।

উজ্জ্বল ত্বক: রোদে পোড়া কালচে ভাব দূর করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এটি অতুলনীয়।

হজম ও সতেজতা: গরমের ক্লান্তি দূর করার পাশাপাশি এটি আপনার পরিপাকতন্ত্রকেও শান্ত রাখে।

সারাবাংলা/এনএল/এএসজি