Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘরে তৈরি ডিমবিহীন আলুর মেয়োনিজ

লাইফস্টাইল ডেস্ক
৩ নভেম্বর ২০২৬ ২০:১৪

বিকেলের নাস্তায় বার্গার, স্যান্ডউইচ কিংবা গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, মুখরোচক এই খাবারগুলোর সাথে থকথকে ক্রিমি মেয়োনিজ না থাকলে কি আর খাওয়ার পূর্ণ তৃপ্তি আসে? ছোট থেকে বড়,সবারই প্রিয় এই সসটি খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে মেয়োনিজ তৈরিতে সাধারণত ডিম ব্যবহার করা হয় বলে নিরামিষভোজী বা স্বাস্থ্যসচেতন অনেকেই তা এড়িয়ে চলেন।

কিন্তু তাই বলে কি প্রিয় এই পদের স্বাদ থেকে বঞ্চিত থাকবেন? একদমই না! ডিমের ঝামেলা ছাড়াই খুব সহজে ঘরে থাকা সাধারণ আলু দিয়ে বানিয়ে নিতে পারেন একদম রেস্তোরাঁ স্টাইলের ঘন, মসৃণ ও সুস্বাদু মেয়োনিজ। এর উপকরণ যেমন সহজ, তৈরি করার পদ্ধতিও তেমনি ঝটপট।

বিজ্ঞাপন

আসুন জেনে নেই যাক আলুর তৈরি এই দারুণ মেয়োনিজের রেসিপি…

প্রয়োজনীয় উপকরণ

সেদ্ধ আলু: মাঝারি আকারের ১টি
রসুনের কোয়া: ১-২টি
দুধ: আধা কাপ
লেবুর রস: ১ চা চামচ
সাদা তেল: পরিমাণমতো
চিনি: সামান্য
গোলমরিচের গুঁড়া: এক চিমটি
লবণ: স্বাদমতো

প্রস্তুত প্রণালি

আলু সেদ্ধ ও ঠান্ডা করা: প্রথমে আলু ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। খেয়াল রাখবেন, আলু যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। গরম আলু দিয়ে মেয়োনিজ বানালে মিশ্রণটি পারফেক্ট ক্রিমি টেক্সচার পাবে না।

ব্লেন্ড করার প্রথম ধাপ: এবার ব্লেন্ডারের জগে সেদ্ধ আলু, রসুনের কোয়া, স্বাদমতো লবণ, সামান্য চিনি, লেবুর রস ও গোলমরিচের গুঁড়া নিন। এর সাথে সামান্য দুধ যোগ করে প্রথমে ভালোভাবে ব্লেন্ড করে নিন।

ক্রিমি টেক্সচার আনা: মিশ্রণটি পুরোপুরি মসৃণ ও ক্রিমি করতে ধীরে ধীরে সাদা তেল এবং বাকি দুধ অল্প অল্প করে মেশাতে থাকুন ও ব্লেন্ড করতে থাকুন।

চূড়ান্ত প্রস্তুতি: সব উপকরণ ভালোভাবে মিশে যখন একদম ঘন ও মসৃণ সসের রূপ নেবে, তখন ব্লেন্ডার বন্ধ করে দিন।

ব্যস, নিমিষেই তৈরি হয়ে গেল সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত ডিমবিহীন আলুর মেয়োনিজ!

বাইরের অস্বাস্থ্যকর ও কেমিক্যালযুক্ত মেয়োনিজের ওপর নির্ভর না করে ঘরেই এভাবে আলু দিয়ে খুব সহজে তৈরি করে নিন সুস্বাদু এই ডিপ। এটি আপনার যেকোনো স্ন্যাকস বা ফাস্টফুডের স্বাদ বাড়িয়ে তুলবে দারুণভাবে, যা পরিবারের সবাই খুব আনন্দের সাথে উপভোগ করবে!

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর