Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই নিয়ে ‘স্মরণে জুলাই বরণে জুলাই’ কবিতা পাঠ অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
৩১ জুলাই ২০২৬ ২০:১৩

প্রেসক্লাবে ‘স্মরণে জুলাই বরণে জুলাই’ কবিতা পাঠ অনুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘কবিতা বাংলাদেশ’ আয়োজিত কবিকণ্ঠে কবিতা পাঠের অনুষ্ঠান ‘স্মরণে জুলাই বরণে জুলাই’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আবদুল সালাম অডিটোরিয়ামে এই কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

কবিতা বাংলাদেশের সহ-সভাপতি, কিশোরকণ্ঠ পত্রিকার সম্পাদক কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ড. মাহবুব হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিচিন্তক শাহ্ আবদুল হালিম, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি ও কথাশিল্পী সোলায়মান আহসান, কবি শরীফ আবদুল গোফরান, লেখক নাসির হেলাল, চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহিম মন্ডল, কবি জাকির আবু জাফর, কবি মনসুর আজিজ, সৈয়দ সাইফুল্লাহ শিহাব, কবি ও সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, বাচিকশিল্পী শরীফ বায়জিদ মাহমুদ, লেখক গবেষক ড. ইয়াহইয়া মান্নান, অধ্যাপক সাইফুল আরেফিন লেনিন, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান ও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও বাচিকশিল্পী মাহবুব মুকুল।

বিজ্ঞাপন

ছড়াশিল্পী নাইম আল ইসলাম মাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

বক্তারা বলেন, ‘জাতীয় জীবনে জুলাই একটি টার্নিং পয়েন্ট। জাতীয় মুক্তির স্বপ্নে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের যাঁতাকল থেকে মুক্ত করতে হাজারো জীবনের বিনিময়ে শিক্ষার্থীসহ সব শ্রেণীর মানুষের আত্মত্যাগে ঘটেছিল জুলাই বিপ্লব। তাই জুলাই হয়ে উঠেছে আমাদের সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ। এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে কবি-সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

তারা আরো বলেন, ‘জুলাই মানে একটি অসমাপ্ত বিপ্লব। ফ্যাসিবাদ তাড়ানোর মধ্য দিয়ে সবেমাত্র এই বিপ্লবের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। জুলাই বিপ্লবের সুদূর প্রসারী ফলাফলের যাত্রায় কবি-সাহিত্যিকদের দায়িত্বশীল ভূমিকা পালনে তৎপর থাকতে হবে।’

অনুষ্ঠানে কবি আমিনুল ইসলাম, শহীদ সিরাজী, নূর আল ইসলাম, আলতাফ হোসাইন রানা, রফিক মুহাম্মদ, ইব্রাহীম বাহারী, নাসীমুল বারী, রফিকুল হক আখন্দ, হাসিনা মমতাজ, নুরুজ্জামান ফিরোজ, শাহীন হাসনাত, মামুনুর রশিদ মন্ডল, কামাল হোসাইন, আর কে শাব্বির আহমদ, রেহানা সালাম, ইমদাদুল হক হেলালী, আবুল হোসাইন মাহমুদ, আমেদ মঈন, নোমান মোশাররফ, আতাউর মালক, শাহজাহান মোহাম্মদ, ইরশাদ জামিল, আবু জাফর সালহী, জালাল খান ইউসুফি, কামাল মিনা, ওয়াহিদ আল হাসান, ইয়াসিন মাহমুদ, আরিফ বখতিয়ার, মুহাম্মদ মাসুম বিল্লাহ, নাসরিন ইসলাম, তৌহিদুর রহমান, রহমান মাজিদ, তাজ ইসলাম, সামুয়েল মল্লিক, আদুর রহিম লপ্তী, কাজী আবদুস সালাম, জানে আলম, নাজমুল হুদা মজনু, জাফর পাঠান, ওয়াহিদ জামান, শরিফ জামিল, নূরুল হক, সাহেদ বিপ্লব, হাসান মাহমুদ, মনিরুল ইসলাম, সানজিদা সাবরিন তুহিন, সুমন রায়হান, আতিফ আবুবকর, শাহাদাৎ সরকার, জাফর আহমদ, শাহজাহান সানু, রেজা করিম, শেখ বিপ্লব হোসেন, খান কাওসার কবির, ওয়াহেদুজ্জামান আহমেদ, নোমান সাদিক, আল আমিন শরিফ, ওয়াজ কুরুনী সিদ্দিকী, কঠোর হাসান, আজিজ হাকিম, তানবীর আহমদ শিবলী, শামীম হাসান, আরিফ হোসেন সবুজ, জুবায়ের বিন ইয়াসিন-সহ সারাদেশ থেকে আগত শতাধিক কবি জুলাইয়ের কবিতা পাঠ করেন।

সারাবাংলা/এমএম