Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English
লাইভ কার্গো ভিলেজে আগুন

কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে, নেভাতে সময় লাগবে

আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২৩:১০
কার্গো ভিলেজে আগুন
সারসংক্ষেপ
  • কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে, নেভাতে সময় লাগবে
  • শাহজালালে ফ্লাইট ওপেন, বিমান চলাচল শুরু
  • অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমান ও অর্থ মন্ত্রণালয়ের ২ কমিটি
  • বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, ফ্লাইট ওপেনের অপেক্ষা
  • রাতের মধ্যে ফ্লাইট ওপেন করতে চান বিমান উপদেষ্টা
বিজ্ঞাপন
১৮ অক্টোবর ২০২৫ ১৭:২২
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ধোঁয়া। ছবি: সারাবাংলা

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট এ কার্গো মালামালে আগুন লাগার খবর ২টা ৩০ মিনিটের দিকে আমরা পেয়েছি। আগুন লাগার খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ২২টি ইউনিট যোগ দেয়।

তবে প্রাথমিক অবস্থায় আগুনের সূত্রপাত ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
১৮ অক্টোবর ২০২৫ ১৭:২২
শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৮ বিমান চট্টগ্রামে
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে আটটি বিমান চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুটি আন্তর্জাতিক ও দু’টি অভ্যন্তরীণ রুটের বিমান অবতরণ করে। বিকেল ৫টার মধ্যে আন্তর্জাতিক রুটের আরও চারটি বিমান অবতরণ করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম...

১৮ অক্টোবর ২০২৫ ১৭:০২
শাহজালালের সব ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশ
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকামুখী সব ফ্লাইটকে চট্টগ্রাম আন্তজার্তিক শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। এরইমধ্যে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে...

১৮ অক্টোবর ২০২৫ ১৬:৩৭
শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা স্থগিত
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার ঘটনায় বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগুনের ঘটনায় বিমান ওঠানামা স্থগিত থাকায় ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট,...

1 2
বিজ্ঞাপন