বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে। নির্বাচনের আগের দিনেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে। এই নির্বাচনের সর্বশেষ খবর পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে –

ভোট দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা: দলীয় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ঢাকা-১৫ আসন নির্বাচনী এলাকার ৬০ ফিটে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
ঢাকা ১৫ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো এক লাখ ৭৫ হাজার ১৪২ জন এবং নারী ভোটার হলো ১ লাখ ৬৫ হাজার ৩৩৮ জন।
নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রের সামনে এসে জড়ো হতে থাকেন। ছবি: সারাবাংলা
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের পুরো সময় জুড়ে আলোচনার শীর্ষে ছিল ঢাকা-৮ আসন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। এ ছাড়া ট্রাক প্রতীকে মেঘলা আলমসহ আরও কয়েকজন প্রার্থী এ আসনে নির্বাচন করছেন। তারা প্রত্যেকেই এ আসনে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিচ্ছেন এক নারী ভোটার। ছবি: সারাবাংলা
ঢাকা: বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা...
বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটাররা জড়ো হয়েছেন। ছবি: সারাবাংলা
ঢাকা: ২০০৯ থেকে ২০২৬। সময়ের ব্যবধান ১৭ বছর। এই সময়ে হয়ে গেছে প্রশ্নবিদ্ধ তিনটি জাতীয় সংসদ নির্বাচন। তবে দীর্ঘ দেড়যুগ পর এবার সেই প্রশ্ন থেকে বেরিয়ে আসতে পুরো দেশ মেতেছে ভোট উৎসবে। যেততেন উৎসব নয়, গণতন্ত্র উত্তরণের সোনালী সোপান ধরা হচ্ছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে। কেউ কেউ...
ফাইল ছবি : সারাবাংলা
ঢাকা: ভোট কেনাবেচার কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে...
জাতীয় সংসদ নির্বাচন। ফাইল ছবি
ঢাকা: রেকর্ড ব্যয়ের বাজেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের ভোটের কর্মযজ্ঞ সামলাতে নির্বাচন কমিশন (ইসি) ব্যয় করছে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা। দেশের প্রথম জাতীয় নির্বাচন ১৯৭৩ সালে ব্যয় হয়েছিল ৮১ লাখ ৩৬ হাজার টাকা। এর পর থেকে ত্রয়োদশ পর্যন্ত ক্রমান্বয়ে বেড়েছে নির্বাচনি ব্যয়।...
রংপুর-৪ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি
রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে ভোট দিতে পারছেন না রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানিয়েছেন, ভোটার এলাকা পরিবর্তন করতে না পারায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তিনি। বুধবার (১১ ফেব্রুয়ারি)...
কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক। ছবি: সংগৃহীত
পটুয়াখালী: কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধার কাছ থেকে জব্দ ৫০ লাখ টাকার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে তিনি টাকার সঠিক উৎস জানাতে পারেননি। ফলে তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে কোস্ট গার্ড। এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা...
বিমানবন্দরে আটক ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর। ছবি: সংগৃহীত
রংপুর: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে হস্তান্তর করা হয়েছে জব্দকৃত টাকাও। রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল ইসলাম কাজল বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর...
শরীয়তপুর-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. মাহমুদ হোসেনের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
শরীয়তপুর: জেলার নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ জামায়াত কর্মীর গ্রেফতারের বিষয়টি অস্বাভাবিক ও ইনসাফ বঞ্চিত হয়েছে বলে দাবি করেছেন শরীয়তপুর-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. মাহমুদ হোসেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে সখিপুর থানার চরভাগা নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনে ডা....
ধানের শীষের দুই কর্মীর কাছ থেকে উদ্ধার হওয়া টাকা ও ভোটার স্লিপ। ছবি: সংগৃহীত
বরিশাল: বরিশালের বাবুগঞ্জে ১ লাখ ২ হাজার টাকা ও ভোটার স্লিপসহ মোটরসাইকেল আরোহী দুই বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার মাধবপাশা এলাকায় বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে টাকা ও...
বিজিবির ডগ স্কোয়াডে’র তল্লাশি
ঢাকা: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীতে গাড়িতে তল্লাশি করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কে-৯ ডগ স্কোয়াড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা ঘিরে রাজধানীতে বিজিবির কে-৯ ডগ স্কোয়াড ইউনিট...
তাসনিম জারা। ফাইল ছবি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ভোটারদের প্রতি দুই ধরনের ব্যক্তিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে তাসনিম জারা লিখেছেন, ভোটাররা বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার কোনো...