Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোট বেচাকেনা করলেই কঠোর ব্যবস্থা: ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভোট কেনাবেচার কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে বলে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে, ভোট কেনাবেচা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। এই প্রক্রিয়ায় কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, একটি নির্দিষ্ট দল ভোটারদের প্রভাবিত করতে অর্থ লেনদেন করছে। কমিশন এই অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর