Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৩

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ফাইল ছবি

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

জানা গেছে, আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এর পরিচালক বা উপযুক্ত কর্মকর্তাকে প্রেরণের জন্য অনুরোধ করা হলো), জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বৈঠকে উপস্থিত থাকেবেন।

বিজ্ঞাপন

এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিমসি, বাংলাদেশ ডাক বিভাগ, হেড অব বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংককেও বৈঠকে থাকতে বলা হয়েছে।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর