ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় ৫ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে এই হামলায় এসব শিক্ষার্থী নিহত হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। সেখানে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ সময় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন।
হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এ নজিরবিহীন হামলার উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাদের।
বিস্ফোরণের পর মানামায় ধোঁয়া উঠতে দেখা যায়।
ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব এলাকার সবকটিতেই মার্কিন ঘাঁটি রয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ইরান থেকে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এখানেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আল-জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়।
কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে।
ছবি: সিএনএন
বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও কাতারে শনিবার (২৮ ফেব্রুয়ারি) একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছ, এসব এলাকার সবকটিতেই মার্কিন ঘাঁটি রয়েছে। ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বাহরাইন পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি...
ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশকিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় জরুরি সাইরেন বেজে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি...
হামলার পর তেহরানের ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে।
ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি'র বরাতে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ইরানের সম্ভাব্য ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশব্যাপী 'স্থায়ী জরুরি অবস্থা' ঘোষণা করা হয়েছে।...