Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহরাইন, আবুধাবি ও কাতারে একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৫

ছবি: সিএনএন

বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও কাতারে শনিবার (২৮ ফেব্রুয়ারি) একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছ,  এসব এলাকার সবকটিতেই মার্কিন ঘাঁটি রয়েছে।

ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বাহরাইন পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র। এ ছাড়াও বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর রয়েছে।

আরও পড়ুনইসরায়েলে ইরানের পালটা হামলা শুরু

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের অবিলম্বে নিকটতম নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর