ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–
হরমুজ প্রণালীর কাছে উপসাগরে একটি ট্যাঙ্কার যাত্রা করছে। ফাইল ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় বর্তমানে প্রায় ১ হাজারটি জাহাজ আটকা পড়ে আছে। এর মধ্যে বিশ্বজুড়ে সরবরাহের জন্য প্রয়োজনীয় তেল বহনকারী প্রায় ২০০টি ট্যাংকার রয়েছে। রোববার (১৫ মার্চ) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানা গেছে ইরানের সামরিক বাহিনী এই কৌশলগত জলপথের ওপর...
ছবি: সংগৃহীত
সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ত্যাগের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। রোববার (১৫ মার্চ) গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এক জরুরি বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই...
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার ফলে কয়েকটি স্থানে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। রোববার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আকাশপথে আসা এ হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। নিরাপত্তার...
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টরের মজুত বিপজ্জনকভাবে কমে এসেছে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সেমাফোর। প্রতিবেদনে বলা হয়, গত বছর ইরানের সঙ্গে সংঘর্ষের সময় বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করার কারণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মজুত আগেই কমে...
একাধিক ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার (১৪ মার্চ) কুয়েতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, 'শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আগ্রহ দেখালেও তিনি এখনই কোনো চুক্তিতে যেতে প্রস্তুত নন, কারণ প্রস্তাবিত শর্তগুলো এখনও যথেষ্ট সন্তোষজনক নয়। শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া প্রায় ৩০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরান চুক্তি করতে চায়, কিন্তু আমি এখনই তা...
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
ইরানের ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান কর্তৃপক্ষ। শনিবার (১২ মার্চ) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল রাজহীর বরাত দিয়ে আলজাজিরা জানায়, একাধিক ড্রোন বিমানবন্দরের রাডার ব্যবস্থায় আঘাত হানে, এতে রাডার সিস্টেমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজহী বলেন, 'কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে...
ইরানের ছোড়া ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনায় ইরাকের উত্তরাঞ্চলীয় শহর এরবিলে অবস্থিত লানাজ তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর স্থাপনাটিতে আগুন ধরে যায়, যার কারণে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী খোলা রাখতে বিভিন্ন দেশ যুদ্ধজাহাজ পাঠাবে। যুক্তরাষ্ট্র ওই প্রণালির উপকূলে বোমা ফেলবে আর ইরানের যুদ্ধজাহাজ ও নৌযান লক্ষ্য করে ক্রমাগত গুলি ছুড়বে। শনিবার (১৪ মার্চ) ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ইরানের হরমুজ প্রণালি বন্ধ করার প্রচেষ্টায়...
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, চলমান যুদ্ধ প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আঞ্চলিক দেশগুলোর জন্য ঝুঁকির কারণ। শনিবার (১৪ মার্চ) দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ বাকের বলেন, ‘চলমান...
ইরান ও লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শনিবার (১৪ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরাইলের গোরেন এলাকায় রকেট হামলা চালিয়েছে। লেবাননের গোষ্ঠীটি আরও...
সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একযোগে হামলার দাবি করেছে ইরান। শনিবার (১৪ মার্চ) দেশটির নৌবাহিনীর বরাতে আলজাজিরা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছেন। নৌবাহিনীর...
জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। শনিবার (১৪ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে,...
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। শনিবার (১৪ মার্চ) এএফপিকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।’
নিরাপত্তা বাহিনীর অপর একটি সূত্রও কূটনৈতিক মিশনে এ হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।
আল–জাজিরার খবরে বলা হয়, দূতাবাস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরাকি কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিকপ্টার অবতরণস্থলে (হেলিপ্যাড) ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের ভেতরে অবস্থিত বিশাল এই দূতাবাস প্রাঙ্গণটি এর আগেও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়।
এ হামলার বিষয়ে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মোজতবা খামেনি।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতরের 'রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম' থেকে এ ঘোষণা দেওয়া হয়। 'রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম' থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়,...