ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–
প্রতীকী ছবি।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ বিমানঘাঁটিতে অবস্থানকালে মার্কিন বিমানবাহিনীর পাঁচটি রিফুয়েলিং বিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস...
রকেট হামলা। প্রতীকী ছবি
দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ এ দাবি করে। তারা জানায়, হামলাটি নতুন স্থাপিত ব্লাত সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়। এটি 'কুদস ডে' উপলক্ষ্যে পরিচালিত আল-কুদস ডে অপারেশন-এর...
মার্কিন সেনা। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে নতুন করে দুই হাজার ২০০ মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন এই ২২০০ মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থানরত তিনটি যুদ্ধজাহাজে...
কেসি–১৩৫ স্ট্র্যাটোট্যাংকার উড়োজাহাজ
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের ৬জন ক্রু’র সবাই নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বরাতে বিষয়টি নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, কেসি–১৩৫ রিফুয়েলিং বিমানে ছয়জন ক্রু ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত চলছে।...
ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ বেঁচে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও নিহত হয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে জানায়, বাগেরজাদেহ হামলা থেকে প্রাণে...
স্যাটেলাইট থেকে পাওয়া এই ছবিতে সৌদি আরবের রাস তানুকা তেল শোধনাগারে ড্রোন হামলার পর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে দেখা যাচ্ছে।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত আজ ১৪তম দিনে প্রবেশ করেছে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ঘোষণা করেছেন, অভিযান খুব দ্রুত এগোচ্ছে। তবে ওয়াশিংটনের এই হুংকারের বিপরীতে অনড় অবস্থান প্রকাশ করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার প্রথম প্রকাশ্য বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি...
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে দেশটির দিকে ধেয়ে আসা এক নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। শুক্রবার (১৩ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ‘হুমকি ঠেকিয়ে দিতে’ বর্তমানে সক্রিয় রয়েছে। যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আশঙ্কা রয়েছে, সেখানকার...
কেসি–১৩৫ স্ট্র্যাটোট্যাংকার উড়োজাহাজ
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪ জন সেনার মৃত্যু নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। নিখোঁজ বাকি ২ জন ক্রু’র সন্ধানে বর্তমানে উদ্ধার অভিযান চলছে। শুক্রবার (১৩ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি...
কুয়েতের উদাইরিতে বুহরিং ঘাঁটিতে মার্কিন সামরিক কর্মীরা। ছবি: সংগৃহীত।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শুরু করা হামলার পালটা জবাব দিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে আক্রমণ করছে তেহরান। ইরানের এই প্রতিশোধমূলক হামলা থেকে পালিয়ে আসা মার্কিন সৈন্যরা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের বিভিন্ন শহর থেকে বাস্তুচ্যুত হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও হোটেলে আত্মগোপনে থাকছেন তারা। মঙ্গলবার (১০ মার্চ) ইরানের সংবাদমাধ্যম...
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ফাইল ছবি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি ‘গুরুতর আহত’। শুক্রবার (১৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স খবরটি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনই মোজতবার বাবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। গত রোববার...
ইরানের স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীর ছবি ধরে আছেন একজন বিক্ষোভকারী। আল জাজিরা
ইরানের প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর রাফায়েল ওয়ার্নক। তিনি বলেছেন, ইরানে ১৭০ জনেরও বেশি স্কুল শিক্ষার্থীর হত্যাকাণ্ডে আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত এবং এ আতঙ্ককে আমাদের পিছু হটাতে হবে। শুক্রবার (১৩ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্নক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এ...
হামলার পর ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকর্মীরা। ছবি: ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ মার্চ) ভোরে ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান দেশটির ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এ ঘটনা ঘটে। ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ জানিয়েছে, উত্তর আরব শহর...
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) ফরাসি প্রেসিডেন্ট ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে...
মার্কিন বিমান বাহিনীর বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কারের একটি ফাইল ছবি। রয়টার্স
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে ইরাকের আকাশসীমায় একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইরান যুদ্ধ তদারকি করছে মার্কিন বাহিনীর এই কমান্ড। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন...
ফাইল ছবি: রয়টার্স
রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি...