Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় ২ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১০:০৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৩:৩০

নীলফামারী: সৈয়দপুর হতে নীলফামারীগামী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১২টার দিকে নীলফামারীর কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া এলাকার তরিকুল ইসলাম বাবু এর দুই ছেলে সিহাব হোসেন (১৯) এবং মো. সোয়াদ (৬)। এ সময় একই গ্রামের মো. হোসেন (১০) নামের আরেক যুবক আহত হয়। সে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নীলফামারী সদর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর