Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
১৭ মার্চ ২০২৬ ০৮:২৪
ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

নিহত মার্কিন সেনাদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জন, এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ তথ্য জানিয়েছেন। হকিন্স বলেছেন, ১৮০ জন সেনাসদস্য এরই মধ্যে কাজে...

বিজ্ঞাপন
১৭ মার্চ ২০২৬ ০০:০৯
ইরানের নতুন সর্বোচ্চ নেতা জীবিত না মৃত— নিশ্চিত নন ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত নাকি নিহত হয়েছেন—এ বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, ‘অনেকেই বলছেন তিনি গুরুতরভাবে বিকৃত হয়ে গেছেন। কেউ বলছেন তার একটি পা কেটে গেছে...

১৬ মার্চ ২০২৬ ২১:২১
উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনায় হিজবুল্লাহর হামলা

ইসরায়েলে হিজবুল্লাহর হামলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিরিয়াত শমোনায় রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সোমবার (১৬ মার্চ) তারা দ্বিতীয়বারের মতো ওই এলাকায় হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি, এটি একটি ‘জোরালো হামলা’ ছিল। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। এদিকে কাতারভিত্তিক...

১৬ মার্চ ২০২৬ ২১:০৫
যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিসেরও অনীহা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা চরম আকার ধারণ করলেও যুক্তরাজ্য কোনো বড় ধরনের বা ‘বৃহত্তর’ যুদ্ধে জড়াবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে জার্মানি ও গ্রিসও এই যুদ্ধে জাড়াবে না বলে জানিয়েছে। সোমবার (১৬ মার্চ) গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ডাউনিং স্ট্রিটে আয়োজিত এক সংবাদ...

১৬ মার্চ ২০২৬ ১৮:২৭
বিপদে পাশে থাকি, অথচ প্রয়োজনের সময় মিত্ররা সঙ্গ দিচ্ছে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের আবহে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারের সময় তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প স্পষ্ট করে বলেন, হরৃমুজ প্রণালি উন্মুক্ত রাখতে এবং চলমান সামরিক অভিযানে মিত্ররা যদি যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহায়তা করতে ব্যর্থ হয়, তবে...

১৬ মার্চ ২০২৬ ১৬:২৬
যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই কোনো দেশের

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনো দেশ এ প্রস্তাবে সাড়া দেয়নি। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশকে জাহাজ পাঠানোর...

১৬ মার্চ ২০২৬ ১৬:০৮
মার্কিন রণতরিকে সহায়তা করা যেকোনো কেন্দ্র হামলার নিশানা হবে: ইরান

যুক্তরাষ্ট্রের রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ড।

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সহায়তা করা যেকোনো কেন্দ্র ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে তেহরান। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। রোববার (১৫ মার্চ) ইরানের খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র এই হুমকি দেন। তিনি বলেন, লোহিত সাগরে ইউএসএস জেরাল্ড...

১৬ মার্চ ২০২৬ ১৩:২৮
ইরানের সঙ্গে যুদ্ধে কত ইসরায়েলি নিহত

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: এএফপি

ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিসেবা সংস্থা (এমডিএ) এই তথ্য জানিয়েছে। সোমবার (১৬ মার্চ) বিবিসির খবরে বলা হয়েছে, সংস্থাটির তথ্যানুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ৯০০ জনের বেশি ইসরায়েলি আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত। রোববার (১৫ মার্চ)...

১৬ মার্চ ২০২৬ ১২:১০
শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা ইরানের

ইরানের একটি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। রোববার (১৬ মার্চ) ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এমনটা বলা হয়। তাসনিম নিউজ বলছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড-ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। আল জাজিরার প্রতিবেদনে...

১৬ মার্চ ২০২৬ ১০:৩৫
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেফতার ইরানের

ছবি: এক্স

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদানের বরাতে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রাদান বলেন, এসব ঘটনার অর্ধেকই গুরুতর বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এমন লোকজন রয়েছেন, যারা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন। আবার কেউ...

১৬ মার্চ ২০২৬ ০৮:৪৫
যুদ্ধ বন্ধের আকুতি নিহত মার্কিন সেনা পরিবারের

মরদেহ বহনকারী একটি সেনা দলকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিবাদন জানাচ্ছেন। ছবি: এপি

ইরাকে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ওহাইয়োর এক সেনা নিহতের ঘটনায় তার পরিবার ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আকুতি জানিয়েছে। সোমবার (১৬ মার্চ) বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে এ খবর প্রকাশিত হয়েছে। নিহত সেনার পরিবারের মতে, এই যুদ্ধ ছিল ‘অনভিপ্রেত’ এবং এই প্রাণহানি সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব ছিল। গত শুক্রবার (১৩...

১৬ মার্চ ২০২৬ ০৮:৩৩
ইরান সমঝোতা করতে মরিয়া: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান মরিয়া হয়ে সমঝোতা করতে চায়। সোমবার (১৬ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের কাছে ট্রাম্প এ কথা বলেন। ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরান মরিয়া সমঝোতা করতে চায়, কিন্তু তিনি মনে করেন না যে, যা করা...

১৫ মার্চ ২০২৬ ২৩:১০
ট্রাম্পের ডাকে সাড়া নেই, ইরানের সঙ্গে সমঝোতায় ঝুঁকছে মিত্ররা!

হরমুজ প্রণালির নিকটবর্তী ওমান উপসাগরে অবস্থানরত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন-এর ডেকে নোঙর করে রাখা এফ-১৮ যুদ্ধবিমান। আল-জাজিরার ফাইল ছবি।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে বিশ্ব তেলের বাজার টালমাটাল। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ যায় 'হরমুজ প্রণালি' দিয়ে। ইরান এই প্রণালি বন্ধ করে দেওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আন্তর্জাতিক নৌ-জোট গঠনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ইরানের নতুন...

১৫ মার্চ ২০২৬ ২২:২৫
কুয়েতে ইতালি-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ড্রোন হামলার প্রতীকী ছবি।

কুয়েতে অবস্থিত ইতালির একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (১৫ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইতালির সেনাবাহিনী ও বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, ঘাঁটিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত হয়।

১৫ মার্চ ২০২৬ ২১:২৩
কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। রোববার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ‘আমার মনে হয় এই সংঘাত অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে—এর...

1 6 7 8 9 10 20