Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবের প্রিন্স বিমানঘাঁটিতে অবস্থানকালে ইরানের হামলা, ৫ বিমান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬ ০৯:১৩

প্রতীকী ছবি।

সৌদি আরবের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ বিমানঘাঁটিতে অবস্থানকালে মার্কিন বিমানবাহিনীর পাঁচটি রিফুয়েলিং বিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি এবং বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে। এই হামলায় কেউ নিহত হয়নি বলেও জানিয়েছে সংবাদপত্রটি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর