Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমান ও অর্থ মন্ত্রণালয়ের ২ কমিটি


১৮ অক্টোবর ২০২৫ ২২:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ পরিদফতরের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. নওসাদ হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপনে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপন করে সরকারের কাছে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, কমিটি দ্রুততম সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

বিজ্ঞাপন

আরো