Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভিযোগ-পালটা অভিযোগের মধ্যেই শেষ হলো ডাকসু নির্বাচন


৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে অভিযোগ-পালটা অভিযোগের মধ্যেই। দিনভর চারটি প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা ভোট কারচুপি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। ইনসানিয়াতের ভিপি প্রার্থী শিবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে টিএসসি কেন্দ্রের সামনে বৈষম্যবিরোধী ছাত্র সংসদ-বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, প্রশাসনের নীরব ভূমিকায় ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা ভোটে দলীয় প্রভাব বিস্তার করেছেন। তারা বলেন, মৌখিকভাবে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো