Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: ট্রাম্প


২৬ জুন ২০২৫ ০০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি শেষ হওয়া সংঘাতের কারণে স্থগিত থাকা সংলাপ এই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

ন্যাটো সম্মেলনে নেদারল্যান্ডসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি তোমাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। একটা চুক্তিও হতে পারে।’ তবে তিনি এও উল্লেখ করেন, ইরানের সঙ্গে আবার আলোচনা শুরু করার ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন, কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।

ট্রাম্প বলেন, ‘আমার দৃষ্টিতে তারা (ইরান-ইসরায়েল) যুদ্ধ করেছিল, আর এখন যুদ্ধ শেষ।’

বিজ্ঞাপন

আরো