Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহতের খবর নিশ্চিত করল ইরান


২১ জুন ২০২৫ ২১:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি হামলায় ইরানের আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে ইরানের গণমাধ্যম নিশ্চিত করেছে। এ নিয়ে হামলায় ইরানে নিহত পরমাণু বিজ্ঞানীর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২১ জুন) বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত ওই বিজ্ঞানীর নাম ইসার তাবাতাবেই ঘোরমশেহ।

তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের নিউজলেটার প্রথম তার মৃত্যুর খবর প্রকাশ করে জানায়, গত সপ্তাহের শেষে তিনি তার স্ত্রী মানসৌরেহ হাজিসালেম এর সঙ্গে নিজের বাড়িতেই নিহত হন। ঘোরমশেহ ওই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী ছিলেন।

এর আগে ইরান আরও নয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। নিহতদের মধ্যে ছিলেন ইরানের আণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরিডুন আব্বাসি এবং তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি তেহরানচি। এছাড়া তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্টাফ আব্দুল হামিদ মিনুচেহর, আহমদ রেজা যুলফাগারি, এবং আমিরহোসেন ফেগহি-ও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। আকবর মোতাল্লেবিজাদেহ, আলী বাকাই কারিমি, মনসুর আসগারি, এবং সাইদ বোর্জি-ও একই হামলায় নিহত হন।

এদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েল ‘অপারেশন নার্নিয়া’ নামে একটি বিশেষ অভিযানে প্রথমে একযোগে ৯ জন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে এবং এর পরপরই দশম বিজ্ঞানীকে লক্ষ্যবস্তু বানায়।

বিজ্ঞাপন

আরো