সোমবার তেহরানে ইসরায়েলের চালানো হামলায় ইরানের আরও দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। খবর আল-জাজিরা।
নিহতদের মধ্যে রয়েছেন ইরানের পুলিশ বাহিনীর গোয়েন্দা বিভাগের উপপ্রধান আলী রেজা লুতফি। একটি বিমান হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ঘোষণা করেছে, তাদের অধীনে পরিচালিত আধা-সামরিক বাসিজ বাহিনীর গোয়েন্দা সুরক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ তাঘি ইউসেফভান্দ-ও নিহত হয়েছেন। এই দুই উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু ইরানের সামরিক ও গোয়েন্দা মহলে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।