Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ড্রোন হামলায় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত


২১ জুন ২০২৫ ২১:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলমান যুদ্ধে ইসরায়েলের দিকে কয়েক ডজন ড্রোন ছোড়ার দাবি করেছে ইরাক। বেশিরভাগ ড্রোনই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েল বলছে, ৪০টি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে।

শনিবার (২১ জুন) ড্রোন হামলার ঘটনায় ঘটে। সরকারি ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) বরাত দিয়ে আল-জাজিরা এই সংবাদ প্রকাশ করে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের দিকে কয়েক ডজন “ধ্বংসাত্মক” ড্রোন ছোড়ার সপ্তম এবং অষ্টম ধাপ সম্পন্ন হয়েছে। এ হামলায় বেশিরভাগ ড্রোনই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তবে এতে হতাহতের খবর জানা যায়নি।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ ইরান থেকে ছোড়া প্রায় ৪০টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

বিজ্ঞাপন

আরো