Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


১৭ জুন ২০২৫ ২০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইরানে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা আক্রমণের সঙ্গে সম্পর্কিত বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ ক্ষতি এবং সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস এক্স-এর একটি পোস্টে বলেছেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে সহিংসতার বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক। যা শিশুসহ বেসামরিক নাগরিকদের জীবন নষ্ট করছে।’

তিনি তার পোস্টে লেখেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা… ইরান এবং সমগ্র অঞ্চলের মানুষের পরিবেশ ও স্বাস্থ্যের ওপর তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।’

বিজ্ঞাপন

আরো