
ফার্স সংবাদ সংস্থা অনুসারে, ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিপাহ ব্যাংক সাইবার আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যার ফলে ব্যাংকটির অনলাইন পরিষেবা ব্যাহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটি আগামী কয়েক ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করবে বলে আশা করছে।
ইসরায়েল-সংযুক্ত একটি হ্যাকিং গ্রুপ যাকে প্রিডেটরি স্প্যারো বলা হয়- যাকে ফার্সি ভাষায় ‘গঞ্জেশকে দারান্দে’ সাইবার আক্রমণের দায় স্বীকার করেছে এবং বলেছে যে তারা ব্যাংকের তথ্য ‘ধ্বংস’ করেছে।