Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের সম্প্রচার প্রতিষ্ঠানে ইসরায়েলি হামলায় নিন্দা আইএফজে’র


১৭ জুন ২০২৫ ২০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরায়েলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে)।

আইএফজে-র সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বলেন, ‘আইএফজে সব পক্ষকে মনে করিয়ে দিচ্ছে যে, আন্তর্জাতিক আইনের অধীনে, সাংবাদিকরা বেসামরিক নাগরিক এবং তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত আক্রমণ যুদ্ধাপরাধের শামিল।’

তিনি আরও বলেন, ‘আমরা আবারও যুদ্ধরত পক্ষগুলিকে মিডিয়া স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কোনো মিডিয়া আউটলেটের সম্পাদকীয় লাইন আপনার উদ্দেশ্যের প্রতি বিরূপ বলে দাবি করা আক্রমণকে সমর্থন করে না। এ অপরাধের জন্য দায়ীদের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে হাজির করতে হবে।’

বিজ্ঞাপন

আরো