ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে।
এক্স-এ তাদের হিব্রু অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েল এ কথা জানায়। এ ছাড়া পরিচালিত হামলায় ১৫টি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। পোস্টে সংযুক্ত একটি ছবিতে মেহরাবাদ, মাশহাদ এবং দেজফুল বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানিবাহী বিমান এবং ইরানি সরকারের F-14, F-5 এবং AH-1 বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।