Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, দাবি ইসরায়েলের


২৪ জুন ২০২৫ ০৯:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে সাইরেন বাজছে।

আইডিএফ’র বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ডের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, ইরানের সামরিক অভিযান তেহরান সময় ভোর ৪টা পর্যন্ত চলেছে।

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের লাইভ আপডেট জানতে চোখ রাখুন সারাবাংলায়…