Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলকে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি


১৮ জুন ২০২৫ ১৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

যুক্তরাষ্ট্রকে আমরা সতর্ক করছি- ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা প্রদান কিংবা এমন সিদ্ধান্ত যেন বিবেচনাতেও না আনে। তারা (যুক্তরাষ্ট্র) যদি এমনটা করে, তাহলে তা মধ্যপ্রাচ্যে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইরানের পক্ষে এমনই সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।

বুধবার (১৮ জুন) রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া বিবৃতিদে এই সতর্কবার্তা দেন।

তিনি জানান, মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এবং সংঘাত প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

রাশিয়ার এই হুঁশিয়ারি এমন এক সময় এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ছয় দিনের সংঘাত চলছে। ইসরায়েলি হামলার জবাবে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ও তেহরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে মার্কিন ঘাঁটিগুলোও হামলার লক্ষ্য হতে পারে।

বিজ্ঞাপন

আরো