Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলি হামলায় আহত ইরানি কমান্ডার শাদমানির মৃত্যু


২৬ জুন ২০২৫ ০০:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের সামরিক হামলায় আহত ইরানের বিপ্লবী গার্ড কমান্ড সেন্টারের প্রধান আলী শাদমানি মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, বিপ্লবী গার্ডের কমান্ড সেন্টার শাদমানির হত্যার জন্য “কঠোর প্রতিশোধ” নেওয়ার অঙ্গীকার করেছে।

এর আগে গত ১৭ জুন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল যে তারা শাদমানিকে হত্যা করেছে। ইসরায়েল তাকে ইরানের যুদ্ধকালীন চিফ অব স্টাফ এবং সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার হিসেবে চিহ্নিত করেছিল।

বিজ্ঞাপন

আরো