Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের আকস্মিক হামলায় কমপক্ষে ৪৩০ ইরানি নিহত


২১ জুন ২০২৫ ১৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ হাজার ৫০০ জন আহত হয়েছেন বলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির মতে, ইসরায়েলি বিমান হামলায় ইরানে ৬৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরাও রয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো