Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: আইআরজিসি


২৩ জুন ২০২৫ ১৫:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানি গণমাধ্যম ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর একটি বিবৃতির প্রতিবেদন প্রকাশ করছে, যেখানে ইসরায়েলের ওপর তাদের সর্বশেষ আক্রমণের বর্ণনা দেওয়া হয়েছে।

আইআরজিসিকে বরাতে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, এই অভিযানটি কঠিন ও তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পরিচালনা করা হয়। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ঢালের স্তর ভেদ করার জন্য বিশেষ কৌশল ব্যবহার করে সম্মিলিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অভিযানের মাধ্যমে পরিচালিত হয়েছিল।

এখন পর্যন্ত সাফাদ, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইসান শহরের পাঁচটি স্থানে রকেট হামলা রেকর্ড করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো