Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের মার্কিন সাহায্য চাওয়া ‘দুর্বলতার লক্ষণ’: খামেনি


১৯ জুন ২০২৫ ১৮:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেছেন, ইসরায়েলের মার্কিন বন্ধুদের সাহায্য চাওয়া ‘সেই শাসনের দুর্বলতা ও অক্ষমতার লক্ষণ।’

খামেনি আরও বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, যদি শত্রু অনুভব করে যে আপনারা তাদের ভয় পান, তবে তারা আপনাদের ছাড়বে না। আজ পর্যন্ত আপনারা যে আচরণ করে এসেছেন, তা চালিয়ে যান; শক্তি দিয়ে এই আচরণ অব্যাহত রাখুন।’

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘নির্মূল করা’ ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধের একটি লক্ষ্য। খবর আল-জাজিরা।

বিজ্ঞাপন

আরো