Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদকে ইরানের আহ্বান


২০ জুন ২০২৫ ২২:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের রাষ্ট্রদূত আমির-সাইদ ইরাভানি ইসরায়েলের হামলার বেসামরিক হতাহতের বিষয়টি তুলে ধরেছেন। একপর্যায়ে তিনি বোমাবর্ষণে নিহত ইরানি শিশুদের ছবি প্রদর্শন করেন।

ইরাভানি পরিষদকে বলেন, ‘কমপক্ষে দুইজন গর্ভবতী নারী এবং তাদের অনাগত শিশুরা একই দিনে নিহত হয়েছে যখন ইসরায়েল সরাসরি সম্প্রচারের সময় জাতীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবিতে হামলা চালায়।’

ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘ইসরায়েলের হামলা ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ এবং তিনি জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ইসরায়েলি হামলা বৈশ্বিক অ-বিস্তার ব্যবস্থার ওপর একটি আঘাত।’

ইরাভানি সতর্ক করে বলেন, ‘যদি পরিষদ এখনই পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে এটি এই বার্তা দেবে যে আন্তর্জাতিক আইন ও প্রস্তাবগুলো বেছে বেছে প্রয়োগ করা হয়। যদি অ-বিস্তার ব্যবস্থা ভেঙে পড়ে, তবে এই পরিষদ ইসরায়েলি শাসনের সঙ্গে দায় ভাগ করে নেবে।’

বিজ্ঞাপন

আরো