ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আরুতজ শেভা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলের ১০ হাজারের বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। এরই মধ্যে ৩২ হাজারেরও বেশি মানুষ সরকারের কাছে তাদের বসতবাড়ি ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণের আবেদন করেছেন।