জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ইসরায়েল-ইরান সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে বলেছেন, এটিকে একটি বিশ্বব্যাপী হুমকি। যা দ্রুত অবসান হওয়া প্রয়োজন।
মঙ্গলবার (১৭ জুন) ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
রাজা আবদুল্লাহ বলেন, ‘ইরানকে অন্তর্ভুক্ত করার জন্য ইসরায়েলের আক্রমণাত্মক কর্মকাণ্ডের বিস্তারে হওয়ার পাশাপাশি এই যুদ্ধক্ষেত্রের সীমানা কোথায় শেষ হবে তা বলা যাচ্ছে না। এটি সর্বত্র মানুষের জন্য একটি হুমকি।
তিনি আরও বলেন, ‘এই সংঘাতের অবসান হতে হবে। যদি বিশ্ব দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে তারা ইসরায়েলের অপরাধের অংশীদার হবে।’

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ।