
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে আমরা সকল ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।’